বৃহস্পতিবার সকাল ১০টায় জনতা জুটমিল গেইটস্থ নিজ দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ সরকার পলাশ উপজেলার বাগপাড়া গ্রামের বাচ্চু সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সকালে ইউসুফ সরকার ওই জুটমিলের গেইটে অবস্থিত তার দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সকাল নয়টার দিকে দোকানের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, নিহতের চাচাত ভাই একটি পিস্তল নিয়ে ওই চায়ের দোকানে আসলে ইউসুফ সরকার সেটি নিয়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে, ওসি আবুল কালাম আজাদ এ তথ্য অস্বীকার করেছেন।
/আরএ/