করোনা আক্রান্ত গুরুতর রোগীদের জন্য আইসিইউ চালু করা হয়েছে ফেনী সদর হাসপাতালে। রবিবার (১৭ মে) এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ এর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসী কৃতজ্ঞ, তিনি ফেনীর জন্য সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।'
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালে দুটি ভেন্টিলেটর রয়েছে। এতে চার জনের সেবা নিশ্চিত করা যাবে। এছাড়া সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ অন্য সরঞ্জাম রয়েছে। জেনারেল হাসপাতালের নতুন ভবনে ২০টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। সংযোগ বর্ধিত করে আরও বেশি পরিমাণ শয্যার জন্য এটার ব্যবস্থা করে হাই-ফ্লো-অক্সিজেন ও নন ইনভেসিভ ভেন্টিলেশনের মাধ্যমে অধিকতর সংখ্যক রোগীকে কার্যকর সেবা দেওয়ার ব্যবস্থা করা যাবে।