কওমি শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

98199374_193211635101482_3542940040256552960_n

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮৭টি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

জেলা প্রশাসক বলেন, 'অনুদানের পরিমাণ কত বড়, সেটা বিবেচ্য বিষয় নয়। দেশের ১৭কোটি মানুষের মধ্যে প্রধানমন্ত্রী কওমি শিক্ষার্থীদের মনে রেখেছেন, গুরুত্ব দিয়েছেন, এটাই বড় বিষয়। কওমি মাদ্রাসা শিক্ষা এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। এই শিক্ষাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।'

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এ এইচ এম মাহবুব আলমসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ১৮৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে চেকের মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা বিতরণ করেন।