বৈরী আবহাওয়া উপেক্ষা করে পোশাকের দোকানে ভিড়

Jhenidah eid market Photo 20-05-20

ঘূর্ণিঝড় আম্পানের কারণে সকাল থেকে বৃষ্টি শুরু হয় ঝিনাইদহে। কিন্তু বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিভিন্ন পোশাকের দোকানে ভিড় করছে নানা শ্রেণি-পেশার মানুষ।

শহরের মসজিদ মার্কেট, আরাপপুর, হামদহ, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে পোশাকের দোকানে ভিড় দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তায় দাড়াঁতে না পেরে দোকান ও মার্কেটের ভেতরে গাদাগাদি করে বেচাকেনা করছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেক দোকানে মাস্ক ও হ্যান্ডগ্লাভস না পরেই পোশাক বিক্রি করছেন ক্রেতারা।

শহরের পোড়াহাটি থেকে আসা আম্বিয়া খাতুন নামে একজন ক্রেতা বলেন, 'ঈদের তো আর কয়েকদিন বাকি আছে। ছেলের পোশাক কেনার জন্য এসেছি। বৃষ্টি হচ্ছে, কিছু তো করার নেই।'

হামদহ থেকে আসা একজন বলেন, 'আজ বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম ভিড় কম হবে। এখানে এসে তো দেখছি অন্য দিনের তুলনায় আজ ভিড় বেশি।'