সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের এক কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান (পরিদর্শক) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকেএ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও অন্যান্য মামলার ১৯ জন আসামি রয়েছে।
জেলা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, রাত থেকে দুপুর পর্যন্ত পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়ায় দুইজন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
/আরএ/টিএন/