পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ আলী জানান, বৃহস্পতিবার র্যাবের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামি জেলা শিবিরের সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারি ওমর আলীকে নিয়ে পাঁচবিবি থানার পুলিশ অস্ত্র উদ্ধারে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে পুলিশ তাদের নিয়ে আঁওলাই ইউনিয়নের মাঠে ওসমান আলীর বাগানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাদের সহযোগী গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শিবিরের সভাপতি, সেক্রেটারিসহ তাদের সহযোগী আল আমিনের ডান পায়ে গুলি লাগে।
এ সময় অন্যরা পালিয়ে গেলেও একটি শাটারগানসহ কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা: সুজাউল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পুলিশি পাহারায় গুলিবিদ্ধ তিনজনের চিকিৎসা চলছে।
/এফএস/