সাজাপ্রাপ্ত সমর্থক হলেন ইজিবাইক চালক শাফায়েত (৪০)। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গণুর নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় আচরণবিধি লঙ্ঘন করেন।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান জানান, এরশাদপুর চাতাল মোড়ে ইজিবাইকের সঙ্গে বাঁধা মাইকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের মীর মহিউদ্দিনের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চলছিল। ওই সময় নির্বাচনি আচরণবিধি ১৮(ক)২০১৫ ধারা লঙ্ঘনের বিষয়টি প্রমানিত হওয়ায় এ দন্ডাদেশ দেওয়া হয়।
জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করায় আদালত অভিযুক্ত শাফায়েতকে আটকের নির্দেশ দেননি।
/এফএস/