নিহতরা হলেন, উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও একই গ্রামের রহমান আলী খানের ছেলে ফরমান হোসেন খান ওরফে ফারুক।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘দুই যুবক মিলে রবিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা দুই জন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকালে একজনের মৃতদেহ উদ্ধার করে। আজ সোমবার দুপুরে অপর যুবকের লাশ নদীতে ভেসে উঠে।’