রোগী ভর্তি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
ডা. সোলায়মান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি এক রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তার জ্বর, সর্দি-কাশিসহ অন্যান্য উপসর্গ থাকায় নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজিটিভ ধরা পরে। সেই সঙ্গে ওই রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্সদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর পরে হাসপাতালে রোগী ভর্তি নেওয়া বন্ধ রেখে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। বেডগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। পরিচ্ছন্নতা শেষ হলে আবারও রোগী ভর্তি কার্যক্রম চালু করা হবে। তবে হাসপাতালের বর্হিবিভাগসহ অন্য সব কার্যক্রম চালু আছে।