আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্টের কাছে ফুটপাতের ব্যবসায়ীদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বাবুল টাকা আদায় করছিলেন। বিষয়টি সন্দেহ হলে ফুটপাতের ব্যবসায়ীরা তার পরিচয়পত্র চাইলে তিনি ভড়কে যান। একপর্যায়ে তিনি নিজেকে একজন সংসদ সদস্যের পিএস পরিচয় দেন। এরই মধ্যে বিষয়টি এনএসআই সদস্যদের অবহিত করা হয়। এনএসআই চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে ওসি জানান, আটক ব্যক্তি হকারদের কাছ থেকে চাঁদা তুলছিল। এই ব্যক্তি নিজেকে কখনও ম্যাজিস্ট্রেট, কখনও সচিব পরিচয় দিতেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।