উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, করোনা পজিটিভ আসা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বাসা লকাডাউন করে সবাইকে নিজ নিজ ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবীর জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী (রা.) মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ব্যাংকারসহ চৌহালীর ১৯ জন নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।