ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্টে ১০ জন করোনায় আক্রান্ত হওয়ায় ৯ দিন বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সীমিত আকারে আবারও পণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে বন্দরে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থলবন্দরের আগরতলা অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৮ সদস্য ও ২ জন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর ৭ জুনসকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের পণ্য নেওয়া বন্ধ করে। পরে তাদের রিপোর্ট নেগেটিভ আসার পর মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পণ্যবাহী ট্রাককে স্প্রে করে বাংলাদেশ থেকে সীমিত পরিসরে ভেতরে নেওয়া শুরু করে ভারতীয় ব্যবসায়ীরা।