বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ আলকাসুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার জানান, শনিবার সন্ধ্যায় সাবেক অধ্যক্ষ আলকাসুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। তার মেয়ে ডা. মৌসুমী ও জামাতা ডা. শাওন তার চিকিৎসার তত্ত্বাবধান ও সর্বোচ্চ চেষ্টা করলেনও স্যারকে বাঁচানো সম্ভব হয়নি।