আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরদারের ছেলে রুহুল কুদ্দুস সরদার (৩২), সদর উপজেলার আলীপুর গ্রামের নিজাম উদ্দীন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার (২৬) ও কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত মতিয়ার সরদারের ছেলে সামাদ (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এএসআই কামালের নেতৃত্বে কাজিরহাট তিন রাস্তার নিকট আলমগীরের দোকানের পাশ থেকে ফেনসিডিল ভর্তি পিকআপ (যশোর-ন- ১১-০৩০৭) সহ সামাদকে গ্রেফতার করে পুলিশ। জব্দকৃত পিকআপের বডির নিচে বিশেষ কায়দায় তৈরি করা ১১টি চেম্বারের ভেতরে ২০০ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায় ফেনসিডিলের প্রকৃত মালিক হিজলদি গ্রামের ফকির পাড়ার মৃত মোহাম্মাদ সরদারের ছেলে আজগর সরদার (৫০)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।