করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান,‘ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় গায়ে জ্বর, শুকনো কাশি ও গলা ব্যথা নিয়ে সদর হাসপাতালে আসলে ভর্তি প্রক্রিয়ার সময়ই ওই ব্যক্তি মারা যান। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।’

পরিবারের বরাত দিয়ে সিভিল সার্জন আরও জানান, ঈদের পর ওই ব্যক্তি ঢাকা ও নারায়ণগঞ্জে হরেক মালের ব্যবসা করতে যায়। এক সপ্তাহ আগে সে বাসায় আসে। আসার পর থেকেই সে করোনার এসব উপসর্গে ভুগছিল। এছাড়াও তার হার্টের অসুখ, ডায়াবেটিস ও প্রেশার ছিল বলেও নিশ্চিত করেছে তার পরিবার।’ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাজী জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মৃতের বাড়িটি লকডাউন করা হয়েছে।