জটিল রোগের চিকিৎসায় ১৭২ জন পেলো ৮৭ লাখ টাকা

103765039_297983228003467_4580588766575941716_n

জন্মগতভাবে হৃদরোগ, ক্যান্সার, কিডনির সমস্যা, থ্যালসেমিয়া, লিভার সিরোসিসসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ১৭২ জনকে ৮৭ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা করে। সারা দেশের মধ্যে বরিশালেই প্রথম অ্যাডভাইসের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের হিসেব নম্বরে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়।

সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে পাঁচ জন রোগীর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।

এই পাঁচ জনসহ জটিল রোগে আক্রান্ত ১৭২ জনের ব্যক্তিগত হিসেব নম্বরে সরকারিভাবে সহায়তার অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।