এর আগে গত মঙ্গলবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেড জোন এলাকার বসবাসরত ইপিজেডে কর্মরত শ্রমিকরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র একবার বের হতে পারবেন এবং একবার প্রবেশ করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বের হতে পারবেন না। এসব এলাকায় গণপরিবহন বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান খোলা থাকবে। ওয়াক্ত নামাজের ক্ষেত্রে পাঁচ জন এবং জুম্মার নামাজের ক্ষেত্রে ১০ জন অংশগ্রহণ করতে পারবেন। পুলিশ, র্যাব, স্বেচ্ছাসেবক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক এসব বিষয় তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।