সিভিল সার্জন জানান, শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার সময় করোনা পজিটিভ হয়ে এসকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ত্রিশাল বয়লারের নাজমা আক্তার (২০) মারা যান। তাকে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থতায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর আগে শুক্রবার ভোরে এসকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নান্দাইল উপজেলার মোরসালিন (২০) নামে অপর এক যুবক মারা যান। তাকে চার দিন আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসকে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে করোনা উপসর্গ প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার সকালে ময়মনসিংহ মহানগরীর কালীবাড়ি এলাকার জালাল উদ্দিনকে (৭৫) এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।