র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবক মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি করেছে র্যাব।
মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, সাগর পথে একটি মাদক চালান চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল জেলে পাড়া সংলগ্ন বেড়ি বাঁধ এলাকায় অভিযানে যায়। এময় সাগর থেকে চার থেকে পাঁচজন যুবক বেড়ি বাঁধে উঠে আসলে র্যাব সদস্যরা তাদের দাঁড়াতে বলে। ওই যুবকরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অস্ত্রধারী যুবকরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেট থেকে একটি মোবাইল সেট পাওয়া গেছে।
এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।