চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১৫ পুলিশসহ ৪৪ জন করোনা আক্রান্ত

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ১৫ পুলিশ সদস্যসহ আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার জেলায় মোট ৯৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আর ৫৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৫ জন। এর মধ্যে ১৯ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৬ জন। আর মারা গেছেন ৪৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন পুলিশ সদস্যসহ করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের, মতলব দক্ষিণ উপজেলায় শনাক্ত হয়েছেন ১৫ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন, ফরিদগঞ্জে ১ জন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ২০ জুন করোনা পজিটিভ হওয়া ১৫ পুলিশ সদস্যের বেশিরভাগই পুলিশ লাইনসের। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে।

জেলায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২০৮, হাইমচর উপজেলায় ৩৩, মতলব উত্তর উপজেলায় ২৭, মতলব দক্ষিণ উপজেলায় ৭১ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৩ জন, কচুয়া উপজেলায় ২৮ জন, শাহরাস্তি উপজেলায় ৬৪ জন।

জেলায় এ পর্যন্ত মৃত ৪৪ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১২, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়া উপজেলায় ৪ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।