ভালুকায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু



করোনাভাইরাসময়মনসিংহের ভালুকায় করোনা উপসর্গ নিয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মশিউল আলম।




মজিবুর রহমান উপজেলার জামিরদিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
সিভিল সার্জন জানান, মজিবুর রহমান ডায়াবেটিস রোগী ছিলেন। বেশ কিছুদিন যাবৎ জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা শনাক্তের পরীক্ষার জন্য মৃতদেহের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে লাশ গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে বলে জানান তিনি।