কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসকুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আইসিইউতে এবং একজন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (২২ জুন) হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া ছয় জন হলেন– নগরীর ছোটরা এলাকার পারভীন আক্তার, সদর দক্ষিণ উপজেলার মোস্তাক আহমেদ, হাজী মো. আবুল হোসাইন ও মোসলেম। এছাড়া চাঁদপুর জেলার সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম।

ডা. মুক্তা রানী ভূঁইয়া জানান, এই পর্যন্ত কুমিল্লা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৭০ এবং আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।