বরিশাল নগরী (ছবি সংগৃহীত)স্বাস্থ্য অধিদফতরের জোনিং তালিকায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জোনিং করার এক সপ্তাহ পর প্রথমধাপে মঙ্গলবার (২৩ জুন) থেকে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে লকডাউন করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার মাইকিং করা হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ওই দুই ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু জানান, তার ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ২০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক ২১ দিনের লকডাউন কার্যকরে কাজ করবেন।
নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন কার্যকরে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন তারা। ওই সময় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
বরিশাল নগরীর দুই ওয়ার্ডে মাইকিং করে লকডাউনের বিষয়ে সচেতন করা হচ্ছেএরআগে, গত ১৮ জুন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে প্রাথমিকভাবে ওই দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।
বরিশাল জেলা ও মহানগরীতে এ পর্যন্ত এক হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে রয়েছে ৯২৭ জন।
আরও পড়ুন:
বরিশাল সিটি করপোরেশনের পুরো এলাকা ‘রেডজোনে’, লকডাউনের নির্দেশ