বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম তোফাজ্জেল হোসেন (৬৮)। সোমবার সকাল ১০টা ২৫মিনিটে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।
তার বাড়ি ঝালকাঠি সদরের চাঁদকাঠি এলাকায়। তার পিতার নাম আলী হোসেন মিয়া।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২১ জুন দুপুর ১টা ৩৫মিনিটে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।