নেত্রকোনায় করোনা যোদ্ধাদের সম্মানে হাততালি

করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধা চিকিৎসক, পুলিশ, জনপ্রশাসন কর্মী, সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মান জানিয়ে হাততালি কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ কর্মসূচি পালন করে।

জনউদ্যোগের সভাপতি কবি কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংগঠনের ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা করোনা পরিস্থিতিতে যারা নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সুরক্ষায় কাজ করছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট হাততালি দেন।