গাছে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরাঝিনাইদহ-যশোর মহাসড়কে গাছের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় আক্তারুল ইসলাম (২১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আক্তারুল যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার জানান, বালুভর্তি ট্রাকটি ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার বিষয়খালী এলাকার খড়িখালীতে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।