কুমিল্লায় ৩৫টি সোনার বারসহ গ্রেফতার ২

bdff4d4a66ab172daeb4b2ce5b4c1c93কুমিল্লার দাউদকান্দিতে ৩৫টি সোনার বারসহ মো. মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দাউদকান্দি মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি করে সোনার বারগুলো ঢাকা নিয়ে যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজায় দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মিলনের বাড়ি ফেনীর সদরের অশ্বদিয়া রানীরহাট ও কফিল উদ্দিনের বাড়ি একই জেলার ছাগলনাইয়া উপজেলার  দক্ষিণ কুহুমা গ্রামে।
/আরএ/