সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

করোনাভাইরাসকরোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলশনে ভর্তির পরপরই মারা গেলেন রবিউল ইসলাম নামে এক যুবক। রবিবার (২৮ জুন) সকালে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

রবিউল ইসলাম পাটকেলঘাটা উপজেলার বাইগুনি গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে।

ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিউল সকালে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যান।

তার  নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।