রাকিব হোসেন জেলার শৈলকুপা উপজেলার মীনগ্রাম এলাকার খেলাফত জোয়ারদারের ছেলে।
ডা. অপূর্ব কুমার সাহা জানান, সোমবার জ্বর ও কাশি নিয়ে রাকিব হোসেন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ভোরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তাকে অক্সিজেন দিয়েও কাজ হয়নি। সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।