মো. সাহেদ আলী জানান, মোটরসাইকেল যোগে ছদরুল অফিসে ফিরছিলেন। পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যান। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। নিহতের বাড়ি গাইবান্ধা জেলায়।