‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের কয়েক জেলার প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা প্রতিনিধি জানান, ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় রোপণ করা হবে ৭ লাখ বৃক্ষের চারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলার গোমতীর পাড়ে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় বাহাউদ্দিন বাহার বারী-৪ জাতের একটি আম গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর একটি বকুল গাছের চারা এবং বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম রোপণ করেন একটি নিম গাছের চারা। অন্য অতিথিরা মিলে রোপণ করেন শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা।
বাহাউদ্দিন বাহার বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এই গাছ লাগানোর সুফল দেশবাসী পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম মুজকরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুনাহার শাহজাদি, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবেরর সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
জামালপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে জামালপুর ইসলামপুরে উপজেলার পুকুর পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।