বগুড়ায় অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

download (1)বগুড়ায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৪) লাশ পাওয়া গেছে। রবিবার দুপুরে সদর উপজেলার মহাস্থানের মথুরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, স্থানীয় একটি পেয়ারা বাগানে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়েছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরনে কালো প্যান্ট, গেঞ্জি ও চাদর ছিল। তার ঘাড়, পেট ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রবিবার বিকালে এ খবর পাঠানো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। এঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনএস/টিএন/আপ-এনএস/