বিমল মল্লিক কালীগঞ্জ শহরের আড়পাড়া বিহারীমোড় এলাকার বাসিন্দা।
আরএমও ডা. সুলতান আহমেদ জানান, বিমল মল্লিক গত বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হঠাৎ রবিবার সকালে তিনি মারা যান।
রবিবার কালীগঞ্জ উপজেলায় ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ২০৪ জন করোনায় আক্রান্ত হলো।