এছাড়া বড়াল নদীর পানি বেড়ে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ০.৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা ঢল আর অতি বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে তীরবর্তী এলাকাগুলো। দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। নদীভাঙনের কারণে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে বিপাকে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। বেশ কিছু স্কুল ও কলেজে পানি প্রবেশ করেছে। জেলার সুজানগরে বেশ কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাউবোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিভাগ সূত্র জানায়, বন্যায় সড়ক, কালভার্ট-বাড়িঘর, ব্রিজসহ নানা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও পাউবো জরুরিভাবে ভাঙন বন্ধে কাজ করছে।