নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত

nonameনারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে মেঘনা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ছয়টায় মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা মূলত বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ১৬ জনের ডাকাত দলের সদস্য। বাকি ১১ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতরা হলেন পারভেজ (২০), সুজন (২০), মাজাহারুল ইসলাম (২৮), সুজন ওরফে টেরা সুজন (২১) ও আলামিন (২২)।

 /এনএস/টিএন/আপ-এনএস/