সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত লাশজামালপুরের সরিষাবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে নিহত লাবণ্য আক্তারের (২৫) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার (১৯ জুলাই) গভীর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝোলে লাবণ্য। পরে স্থানীয়রা সোমবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

সোমবার বিকালে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক কন্যাসন্তানের জননী লাবণ্য আক্তার কী কারণে আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’