নিহত আক্তার হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-১৯৭০) বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘারিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রাকে আটকা পড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের হেলপার আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিহতের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।