বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে পুলিশের সহায়তায় কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদুল ইসলাম সজীব(২৫) উপজেলার বাগড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, রিয়াদুল ইসলাম মাদক সেবন করে বড় ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারধর করেন। এ ঘটনায় সজীবের বাবা আব্দুল আলীম থানা পুলিশের সহযোগিতা চাইলে ব্রাহ্মণপাড়া এএসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব কুমার দেবনাথ তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/এআর /এএইচ/