আটককৃতরা হলেন, আরাফাত (৩৬) ও সিরাজ (৩২)। আরাফাতের বাড়ি সাতকানিয়া ও সিরাজের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায় বলে জানা গেছে।বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের অনন্যা আবাসিক এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে বস্তাভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় তিন লাখ পিস বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উদ্ধার হওয়া ইয়াবাগুলো আনোয়ারা উপজেলার পারকি এলাকা থেকে হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
/এআই/এএইচ/