আটক ক্যামেরুনের নাগরিকের নাম নিকলি সিমড মেইক (৩৭)।
বিজিবি ১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। তার কাছে পাসপোর্টসহ বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। তার কাছে ৫শ’ ইউএস ডলার ও ২৪শ’ ভারতীয় রুপিও পাওয়া গেছে।
আটক বিদেশি নাগরিককে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য-২০ নভেম্বর একই স্থান থেকে চার আফ্রিকান নাগরিককে আটক করেছিল বিজিবি।
/জেবি/এফএস/