বৃদ্ধ দাউদ আলী সদর উপজেলার হরিশংকরপুর এলাকার বাসিন্দা।
নজমুল মনির জানান, গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে দাউদ আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। একই দিন তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর সোমবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, সবশেষ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়ায় এক হাজার ৪২২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।