বেনাপোলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারযশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ায় মামুন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন প্রাইভেটকার চালক। মামুন সাতক্ষীরার শ্যামনগরের শহিদুল ইসলামের ছেলে। ছোটবেলা থেকে সে নানা বাড়িতে ছিল।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৫টার সময় সে আত্মহত্যা করে বলে জানা গেছে। বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামন ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পরিবারের লোকজন জানায়, দুপুরের দিকে মামুন পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পথে কেউ একজন তার মোবাইলফোনে কল করে। এ সময় ফোনে তাকে গালাগালি দিতে শোনা যায়। কিছুক্ষণ পর খবর আসে মামুন পুকুর পাড়ের একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বেনাপোল পোর্ট থানার পুলিশ খবর পেয়ে রাত ৮টার সময় লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।