করোনায় বরেন্দ্র উন্নয়ন ফোরামের সমন্বয়কারীর মৃত্যু




বরেন্দ্র উন্নয়ন ফোরামের সমন্বয়কারী রোকসানা ফেরদৌসীকরোনায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরীর স্ত্রী ও বরেন্দ্র উন্নয়ন ফোরামের সমন্বয়কারী রোকসানা ফেরদৌসী ওরফে পুতুল মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিডিএম হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তার বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মেহেদি জানান, জানাজার নামাজ শেষে রাজশাহী নগরীর হেতেমখাঁ গোরস্থানে রাত সাড়ে ১০ টায় তার দাফন সম্পন্ন হয়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বরেন্দ্র উন্নয়ন ফোরামের সমন্বয়কারীর দায়িত্ব পালন করে মানবসেবায় নিয়োজিত ছিলেন।