মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকায় পুনঃখননকৃত নবগঙ্গা নদীর দুই পাড়ে বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার আয়োজনে নবগঙ্গা নদীর দুই পাড়ে এই বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
নদীর দুই পাড় অবৈধ দখলদার মুক্ত রাখতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড এই উদ্যোগ গ্রহণ করে। ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয় এসময়। পুনঃখনন করা নবগঙ্গা নদীর ১৪ কিলোমিটার এলাকায় দুই পাড়ে ৪৮ হাজার গাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে।
বৃক্ষ রোপণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সুবোধ কুমার ভট্টচার্য্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ।