নিহত সহিদুর রহমান উপশহর ৬নং ব্লকের মকলেসুর রহমানের ছেলে।
দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, মোটরসাইকেলটি দিনাজপুর শহর থেকে উপজেলা পরিষদে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সহিদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে ট্রাক্টরে থাকা অন্যান্য পালিয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।