ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর ইউনিয়নের মধ্যপাড়ায় নারিকেল গাছ থেকে পড়ে মো. নাঈম (১৩) নামে এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নাঈম ওই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাঈম তার প্রতিবেশী নওশাদ মৃধার বাড়ির নারিকেল গাছে ওঠার পর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।