র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অভিযানে কাকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কাউন্সিলরের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর মোফাজ্জল হোসেনকে হেরোইনসহ র্যাব ধরে নিয়ে গেছে এটা সত্য। তবে সে মাদক ব্যবসা করতো কি করতো না, এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারবো না। আমাকে বিষয়টি ভালো করে জানতে হবে।’