উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভা তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই প্রার্থী ৫টার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তার অফিসে যায়। নির্বাচন কমিশনের আইনানুযায়ী ৫টার মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে না আসায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। পরে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। অবশেষে নির্বাচন কমিশনকে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, দাউদকান্দি উপজেলা রিটার্নিং কর্মকর্তা আমার সঙ্গে অবিচার করেছেন। আমি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশ দিয়েছে। আমরা সেই নির্দেশ অনুসারে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়েছি।
/এএইচ/