স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ১০ চাকার একটি ট্রাক প্রায় ৫শ বস্তা সিমেন্ট নিয়ে ফুলছড়ির কালিরবাজার আসছিল। ট্রাকটি বাদিয়াখালি হয়ে পশ্চিম ছালুয়া এলাকার জোড় বলতা বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে ও ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়া হেলপারকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপর শুরু করে।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিলে। ব্রিজের উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। এরপরও ব্রিজের ওপরে অতিরিক্ত মাল বহনের কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনেও পাওয়া যায়নি।