রাবির অনলাইন ক্যাম্পেইন ফোরামের আহ্বায়ক কায়কোবাদ খান বলেন, ‘খাদ্য অধিকার আইন প্রতিষ্ঠার পক্ষে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে ও তাদের স্বাক্ষর নিতে এ কর্মসূচি। এই সাত দিনে ফোরামের সদস্যরা মোট ৪০টি ক্যাফেতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসবে। রাজশাহীর চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও রাবির বিভিন্ন স্থানে এসব বুথ বসবে।’
রাবির সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর জন্যে একটি যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা আমাদের দেশের জন্য জরুরি।
উল্লেখ্য, রাবি ছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২১ সদস্যবিশিষ্ট অনলাইন ক্যাম্পেইন ফোরাম গঠন করা হয়।
/এমপি/এমএনএইচ/